মনিরুল ইসলাম ঝিকরগাছা বিএম হাইস্কুলের চতুর্থবারের সভাপতি

0

 

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী ঝিকরগাছা বদরউদ্দিন মুসলিম (বিএম) হাইস্কুলের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চতুর্থবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। কমিটির অন্যরা হলেন, অভিভাবক সদস্য মাহমুদ মুকুল, রুহুল কুদ্দুস, আনোয়ার জাহিদ, মুস্তাক আহম্মেদ, মহিলা অভিভাবক সদস্য কল্পনা খাতুন, শিক্ষক প্রতিনিধি বেনজির আহম্মেদ, এসএম জিল্লুর রহমান, নাসরিন আক্তার নয়ন ও দাতা সদস্য বিশিষ্ট সাহিত্যিক হোসেনউদ্দিন হোসেন। সোমবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী নবগঠিত কমিটির সভাপতিসহ সকলকে ফুলদিয়ে বরণ করে নেন।