চৌগাছায় বিএনপির শহীদ পরিবারে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার প্রদান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছা উপজেলায় আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেযারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক এ কে শরফুদ্দৌলা ছোটলু ৪ শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল প্রমুখ। উল্লেখ্য আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত বিএনপি পরিবারের সদস্যরা হলেন, শহীদ মকবুল হোসেন, শহীদ আব্দুস সামাদ, শহীদ ইমান আলী, ও শহীদ আতিয়ার রহমান।