এসএসসিতে ঝরে পড়েছে প্রায় তিন লাখ শিক্ষার্থী

0

লোকসমাজ ডেস্ক॥ আগামী ১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এতে অংশ নিচ্ছে ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে নিয়মিত হিসেবে অংশ নিচ্ছে ১৬ লাখ লাখ ৭০ হাজার ৩৮০ জন শিক্ষার্থী। তবে তাদের সঙ্গে নবম শ্রেণিতে নিবন্ধন করেছিল ১৯ লাখ ৪৮ হাজার ৫৬ জন। বাকি দুই লাখ ৭৭ হাজার ৬৭৬ জন বিভিন্ন কারণে পরীক্ষা দিচ্ছে না। অর্থাৎ এ পরীক্ষার জন্য নিবন্ধন করা শিক্ষার্থীর প্রায় ১৬ শতাংশই ঝরে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে, চলতি বছর ৩ হাজার ৬৭৯টি কেন্দ্রে মোট ২৯ হাজার ৩৫টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এর মধ‌্যে ৯টি সাধারণ বোর্ড থেকে অংশ নেবে ১৭ হাজার ৬৭৬টি স্কুলের ১৮ লাখ ৯৯৮ জন শিক্ষার্থী। আর ৯ হাজার ১১০টি মাদরাসার ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থী ৭১০টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবে ২ হাজার ৩৪৯টি প্রতিষ্ঠানের ১ লাখ ২৪ হাজারর ২২৮ জন শিক্ষার্থী। গত বছর ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২৮ হাজার ৮৮৪টি স্কুল, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সে হিসেবে চলতি বছর পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর কেন্দ্র বেড়েছে ১৬৭টি ও প্রতিষ্ঠান ১৫১টি। আগামী ১৪ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত এসএসসির লিখিত এবং ২১ নভেম্বর পর্যন্ত দাখিল ও ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ নভেম্বরের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করবে মন্ত্রণালয়।