যশোরে যুবদলের বিশাল প্রতিবাদ মিছিল, রাজপথে থাকার ঘোষণা

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামীলীগের নাশকতার পরিকল্পনা এবং অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে যশোর জেলা যুবদল। সোমবার দুপুর ১২ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল টি শুরু হয়ে চিত্রা মোড়, দড়াটানা মোড়, গরীব শাহ মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ বিষয় জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে। যেখানেই আওয়ামী লীগ এবং তাদের দোসররা নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাবে, সেখানেই যুবদল তাদের প্রতিহত করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী প্রতিহিংসা ও সংঘাতপূর্ণ রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমুখী এবং সুষ্ঠু ও পরিশীলিত রাজনীতির নতুন ধারার সুচনা করেছেন। সেই রাজনীতির ধারাকে বাঁধা গ্রস্থ করতে রাজনীতির নামে একটি গোষ্ঠী অপ রাজনীতির পায়তারা করছে। রাজনীতির নামে কেউ অপ রাজনীতি করলে যুবদল দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।