চৌগাছায় ফাঁকা পড়ে আছে ভোট কেন্দ্র

0

স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর ॥ যশোরের চৌগাছায় ফাঁকা পড়ে আছে ভোট কেন্দ্র।  কেন্দ্রে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যদের দেখা মিললেও, নেই  ভোটারারের দেখা । এমন অবস্থার মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের শুরু হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হলেও সাড়ে দশটা পযন্ত কেন্দ্রে গুলোতে ভোটারের উপস্থিতি একাবারে নেই বললে চলে। এ পযন্ত পৌরসভার সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র, ইছাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, পুড়াহুদা মাদ্রাসা, মাড়ুয়া হাইস্কুুল কেন্দ্র, টেংগুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে কেন্দ্র গুলোর বাইরের অবস্থা বেশ ভাল তবে কেন্দ্র ভোটার উপস্থিতি খুবই কম। প্রতিটি কেন্দ্রে গত আড়াই ঘন্টায় ৩/৪ শতাংশ ভোট পড়েছে। মড়ুয়া হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাহিদ হাসান ও আড়পাড়া কেন্দ্রের নুর ইসলাম বলেন, কেন্দ্রের সাবিক পরিস্থিতি খুব ভাল। ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে সংখ্যা বাড়বে।