যশোরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা,ভাংচুর

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খানের বাস ভবনে আবারও পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা যৌথ হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। বুধবার গভীর রাতে তার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এমন অভিযোগ ছাত্রদল নেতার স্বজন ও এলাকাবাসীর। তবে হামলার সময় ছাত্রদল নেতা সবুজ হোসেন খান বাড়িতে ছিলেন না।
ছাত্রদল নেতার স্বজন ও এলাকাবাসী জানিয়েছেন বুধবার রাত সাড়ে ১১ টার সময় পোশাষধারী পুলিশের সাথে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা তার বাড়িতে অভিযান চালায়। তারা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এসয় তার বাস ভবনের জানালা দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করে। এসময় ছাত্রদল নেতা সবুজ হোসেন খানকে না পেয়ে তার বৃদ্ধ পিতা-মাতার সাথে চরম অসৌজন্য আচরণ করে।
উল্লেখ্য এর আগে চলতি মাসের ৬ তারিখ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা তার বাস ভবনে ভাংচুর চালায়।