ঝিকরগাছায় আলহাজ্ব রফিউদ্দিন আলিম মাদ্রাসায় তরিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী, যশোর উন্নয়নের কারিগর মরহুম তরিকুল ইসলামের ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝিকরগাছায় আলহাজ্ব রফিউদ্দিন আলিম মাদ্রাসায় মরহুম তরিকুল ইসলামের ৮ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীরা।। ছবি: সংগৃহীত

বুধবার (০৪ নভেম্বর) সকালে উপজেলার আলহাজ্ব রফিউদ্দিন আলিম মাদ্রাসার আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আশফাকুজ্জামান খান রনি। উক্ত মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মুত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধাক্ষ্য আব্দুল হাই, অভিভাবক সদস্য মাহাবুবুর রহমান, শিক্ষক প্রতিনিধি শহীদুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ। আলোচনাসভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায়বিশেষ দোয়া করা হয়।