বাগআঁচড়ায় তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

0
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সর্বস্তরের জনতা ।। ছবি: লোকসমাজ

আজিজুল ইসলাম, বাগআঁচড়া, (যশোর) সংবাদদাতা ॥ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম তরিকুল ইসলাম-এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।

যশোরের শার্শার বাগআঁচড়ায় সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিশেষ মোনাজাতে অংশ নিচ্ছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।। ছবি: লোকসমাজ

বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সর্বস্তরের জনতা ।। ছবি: লোকসমাজ
মরহুম তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি ও অংশগ্রহণের একটি দৃশ্য ।। ছবি: লোকসমাজ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আলমগীর কবির এবং স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. নাছিম জামান রিফাত।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত সর্বস্তরের জনতা।। ছবি: লোকসমাজ

আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সভা শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।