২২ জুলাই যশোর জেলা মহিলা দলের নারী সমাবেশ, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২২ জুলাই যশোর জেলা মহিলা দলের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার সংগঠনের জেলা শাখার উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলী, এবং জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভিন আনু প্রমুখ।