চুড়ামনকাটিতে যুবদলের বিক্ষোভ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চুড়ামনকাটি (যশোর) ॥ নিষিদ্ধ সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও যশোরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে চুড়ামনকাটি বাজারে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে যুবদল।বাজারে মেইন সড়কে বিক্ষোভ মিছিল শেষ হয়ে যাত্রী ছাউনির সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে যুবদল।

উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক নাহিদ হাসান তপন, যুবনেতা শামীম হোসেন আনজু, আব্দুর রাজ্জাক, খুবায়ের হোসেন, নিয়াজ হোসেন, মোবারক হোসেন, তানজিমুল ইসলাম মিন্টু, রিপন হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসুল, কৃষক দলের আহ্বায়ক জিয়াউর রহমান, যুগ্মআহ্বায়ক শিমুল হোসেন,ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, জহির হোসেন প্রমুখ।