সুন্দরবনে ৮ জেলে আটক

0

 

বাগেরহাট সংবাদদাতা॥ সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া ভেরীর খাল এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ বোতল কীটনাশক, ৩টি কাঠের নৌকা ও জাল জব্দ করা হয়।
আটকরা হলেন, আবু বকর মল্লিক (৫৮), কেরামত আলী (৫৫), মাহফুজ মল্লিক (২৫), টুটুল (২২), জাকির শেখ (২২), আবু বকর ছিদ্দিক (২১), সোহেল হাওলাদার (২০) ও আদম আলী (২০) এদের বাড়ি বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। বন আইনে মামলা দায়ের পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, পাশ নিয়ে সুন্দরবনের গহীনে গিয়ে গোপনে বিষ দিয়ে মাছ শিকার করছিলেন এই জেলেরা। গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে বিষসহ ৮ জেলেকে আটক করা হয়। বন আইনে মামলা দয়ের পূর্বক আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।