অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে শিশু বলাৎকারের অভিযোগে সাইফুল ইসলাম(৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৬ মে) তাকে বালিয়াডাঙ্গা গাজীবাড়ি মাদ্রাসা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই শিক্ষক উপজেলার বালিয়াডাঙ্গা গাজীবাড়ি মাদ্রাসায় শিক্ষাকতা করেন। বালিয়াডাঙ্গা গ্রামের একটি ছেলেকে (১৩) বিভিন্ন প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছেন। বিষয়টি গত বৃহস্পতিবার রাতে জানাজানি হলে ওই ছেলের পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে এলাকাবাসীরা থানা পুলিশকে খবর দিলে ওই শিক্ষককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগীর পিতা বলেন, আমার ছেলেকে মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলাম অনেক দিন ধরে বলাৎকার করে আসছে। আমি তার শাস্তি দাবি করি। অভিযুক্ত সাইফুল ইসলাম বাঘারপাড়া উপজেলা বাঘারপাড়া গ্রামে বাড়ি।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ বলেন, অভিযুক্ত সাইফুল ইসলামক আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়া গেছে।