শ্রমিক অধিকার পরিষদের যশোর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) উপশহরস্থ এফ পি এ বি ক্লিনিকের কনফারেন্স কক্ষে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শেখ ফরহাদ রহমান মুন্না, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক জি এম রাজু, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরিফ জামান,জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবির মুরাদ, সহ-সাধারণ সম্পাদক মো. মিলন শেখ,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. মাসুম বিল্লাহ, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. শিপু, পেশাজীবি অধিকার পরিষদের নেতা মো. নজরুল ইসলাম,যশোর পরিবেশক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আকরাম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. আসাদুর রহমান সানি প্রমুখ।