শ্যামনগরে ৩২ কোটি টাকার মাদক ধ্বংস

0
ছবি: সংগৃহীত।

সাতক্ষীরা সংবাদদাতা ॥ শ্যামনগর উপজেলার নীলডুমুর বিজিবি ১৭ ব্যাটেলিয়ানের টহল দলের বিভিন্ন সময়ে আটক প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগরের নীলডুমুর বিজিবি দপ্তরে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বিজিবি নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিজিবির খুলনা সেক্টরের কমান্ডার কর্নেল মো. মাসুদুর রহমান, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান জাহান কনক প্রমুখ।