যশোরে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (জেবিএবি) প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সংগঠনের যশোর জেলা শাখার আয়োজনে সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন জেনারেল ম্যানেজার অফিসার্স (জিএমও) কমিটির সভাপতি মো. মশিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম রাজীব, প্রিন্সিপাল অফিসার (পিও) কমিটির সভাপতি মো. গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মো. দবির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মেজবাহুল আলম এবং ব্যাংক কর্মকর্তা রায়হানুল ইসলাম, শহিদুজ্জামান, মীর্জা সোহরাব, নাজমুল হক, হারুন অর রশীদ, রশিদুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।