শরণখোলায় রোটাভাইরাসে আক্রান্ত শিশুরা

0

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥বাগেরহাটের শরণখোলায় রোটা ভাইরাসজনিত কারণে শিশুদের মাঝে ডায়রিয়া ও নিউমোনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে কলেরার স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ না থাকায় রোগীদের চিকিৎসা ব্যাহত হচ্ছে। অপরদিকে গত ৬ মাস ধরে হাসপাতালে ডায়রিয়ার স্যালাইন না থাকার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
উপজেলার রাজইর গ্রামের রোজিনা বেগম, দক্ষিণ সাউথখালী গ্রামের চম্পা বেগম, রাজাপুর গ্রামের ছাত্তার হাওলাদারসহ অনেকে জানান, ডায়রিয়া ও নিউমোনিয়ার রোগী তারা হাসপাতালে ভর্তি করেছেন। কিন্ত স্যালাইন ও ওষুধ দেওয়া হচ্ছেনা। বাধ্য হয়ে বাইরে থেকে স্যালাইন ও ওষুধ কিনতে হচ্ছে। অনেক দরিদ্র রোগী অর্থের অভাবে তা কিনতে পারছেন না।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, প্রচন্ড শীতে শিশুরা রোটা ভাইরাসজনিত কারণে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। শীতের সময় এরূপ ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটে।