শার্শায় ইয়াবাসহ আটক তিন

0
ছবি: লোকসমাজ।

শার্শা(যশোর)সংবাদদাতা ॥ শার্শা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটকরা হলেন, শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন (২৮), রামপুর গ্রামের আজিজবর খাদিমদারের ছেলে কামরুল হাসান(৩৩) ও একই গ্রামের নূর মিয়ার ছেলে মিলন হোসেন (৪২)।

ছবি: সংগৃহীত।

শার্শা থানা পুলিশ জানায়, শনিবার রাতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকানো ৩৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।