চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতের আমীর মাও. গোলাম মোর্শেদ, সেক্রেটারি মাও. নুরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, পৌর জামায়াতের আমির মাও. আব্দুল খালেক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, পূজা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা ইসরাফির হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আনারুল করিম প্রমুখ।