ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল, নিরাপত্তা জোরদার

0
রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইলের মাধ্যমে মঙ্গলবার একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় জিডি দায়েরের পর বাড্ডা থানা পুলিশ ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তদন্ত শুরু করেছে।। ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। ই-মেইলে এই সরাসরি হামলার হুমকি পাওয়ার পর রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জিডির পর মেরুল-বাড্ডা এলাকায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রোববার সন্ধ্যা পৌনে সাতটার দিকে হুমকি সংবলিত ই-মেইলটি প্রাপ্ত হয়। ই-মেইল বার্তাটি ‘TypicalChineseman@gmail.com’ নামের একটি নির্দিষ্ট ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়। উক্ত মেইলে আগামী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে বলা হয়, ‘যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না।’

এ বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ওসি কাজী মো. নাসিরুল আমিন জানান, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জিডি করার পর আমরা ওখানে নিরাপত্তা জোরদার করেছি। হুমকিদাতা কে তা এখনো আমরা শনাক্ত করতে পারিনি। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।’