শরণখোলায় এমপি মিলনের গণসংযোগ

0

 

 

শরণখোলা(বাগেরহাট) সংবাদদাতা॥ শরণখোলার বিভিন্ন হাট বাজারে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে গণসংযোগ করছেন বাগেরহাট-৪ আসনের (মোরেলগঞ্জ-শরণখোলা) সংসদ সদস্য আমিরুল আলম মিলন। বৃহস্পতিবার শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া ও তাফালবাড়ি বাজারসহ বিভিন্ন পয়েন্টে গণসংযোগ করেন তিনি।

শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মেজবা উদ্দিন খোকন জানান, ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরতে এই গণসংযোগ কর্মসূচি।
তার সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ বিভিন্ন নেতাকর্মী, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।