যশোরে ডেঙ্গু রুখতে মাঠে নগর বিএনপি: ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও স্প্রে কার্যক্রম

0
পৌর সদরের রায়পাড়া ও ষষ্ঠিতলা এলাকায় মশক নিধনে জীবাণুনাশক ওষুধ স্প্রে করছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার ॥ ডেঙ্গু প্রতিরোধের অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান ও জীবাণুনাশক স্প্রে, সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছে যশোর নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠন। সোমবার পৌর সদরের ৬ নং ওয়ার্ডের লালদীঘি পাড়, ষষ্ঠিতলা, গুরুদাস বাবু লেন, রায়পাড়া, সহ বিভিন্ন এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম ও জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বাসা-বাড়ির টব, পরিত্যক্ত টায়ার, বাড়ির আঙিনাসহ যে কোন জায়গায় পানি জমতে না দেওয়া, পানির পাত্র জীবাণুনাশক পাউডার দিয়ে পরিষ্কার করা, অব্যবহৃত পাত্র উল্টে রাখা এবং দিনে ও রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করার আহ্বান জানানো হয়।

যশোরে ডেঙ্গু প্রতিরোধে নগর বিএনপির ৬ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সংগঠন পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ও লিফলেট বিতরণ করেছে। কর্মসূচিতে মশারি ব্যবহার ও জমা পানি পরিষ্কার করার আহ্বান জানানো হয়।। ছবি: লোকসমাজ

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুলুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আবুল কাশেম কালু, মহিলা দলের নেত্রী জলি বেগম, নগর-জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা পরাগ হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন, মোহাম্মদ সাদী প্রমুখ।