রূপদিয়ায় বিদ্যালয়ের রাস্তা বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা॥ রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহুরুল পারভেজের স্বেচ্ছাচারিতা ও খামখেয়ালীপনায় সরকারি রেকর্ডের যাতায়াতের রাস্তা বন্ধ করে পাকা দোকানঘর নির্মাণের প্রতিবাদে এলাকাবাসীর পক্ষে মানববন্ধন করা হয়েছে। রোববার সকালে ঘন্টাব্যাপী যশোরের রূপদিয়া বাজারের নরেন্দ্রপুর রাস্তায় সচেতন এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সচেতন এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন ডা. রজিবুল হাসান রাজিব, ডা. সজিবুর রহমান সজিব, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জি এম সবুজ হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক জাহিদ হোসান, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালাম আসাদ পারভেজ, সাবেক ইউপি সদস্য বাবুল আক্তার বাবু,ব্যবসায়ী সাইফুল ইসলাম,রফিকুল ইসলাম ভুট্টো, মতিয়ার রহমান, নাজমুল হাসান, আব্দুল মালেক প্রমুখ।