ব্রাজিলের ৪ গোলের জয়ের ম্যাচে ভারতের লড়াকু পারফরম্যান্স

0
ব্রাজিল ও ভারতের প্রীতি ম্যাচে ৪-০ গোলে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে মাঠে স্বাগতিক ভারতের লড়াই নজর কেড়েছে।। ছবি: সংগৃহীত

ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতের চেয়ে ১৩৩ ধাপ এগিয়ে থাকা রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ এশিয়ার দেশটির সহজ হারের অনুমান থাকলেও আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতে ৪ গোলে হারিয়ে ব্রাজিল জয় পেয়েছে। তবে ব্রাজিলকে অনেকটা সময় রুখে দেওয়ার পাশাপাশি কিছু সুযোগও তৈরি করতে পেরেছে ভারতীয় দল।

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ভারতকে ৪-০ গোলে হারায় ব্রাজিল। ম্যাচের চতুর্থ গোলটি আসে একদম অন্তিম সময়ে। জোড়া গোল করে ব্রাজিলের জয়ের নায়ক হিসেবে আবির্ভূত হন সামুয়েল লিনো। এছাড়া অন্য দুটি গোল করেছেন এস্তেভাও ও পেদ্রো।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য দেখায় ব্রাজিল। তবে ভারতের সুসংগঠিত রক্ষণভাগের দৃঢ়তা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বেশ কিছুক্ষণ গোলবঞ্চিত রাখে। এরপর ২৮ মিনিটে চেলসির তরুণ প্রতিভা এস্তেভাওয়ের চমৎকার গোলে এগিয়ে যায় ব্রাজিল। পরবর্তীতে বিরতির ঠিক আগে অভিজ্ঞ ফরোয়ার্ড পেদ্রোর গোলে ব্যবধান ২-০ করে ড্রেসিংরুমে যায় কার্লো আনচেলোত্তির দল।

প্রীতি ম্যাচে জয় পেলেও ভারতের লড়াইয়ে মুগ্ধ ব্রাজিল।। ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধে একাদশে একাধিক পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। এ সময় বদলি হিসেবে মাঠে নামেন সামুয়েল লিনো। মাঠে নেমেই চমৎকার এক ফিনিশিংয়ে দলের হয়ে তৃতীয় গোলটি করেন তিনি।

তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি স্বাগতিক ভারত। ব্রাজিলের শক্ত রক্ষণের ফাঁক গলে কয়েকবার পাল্টা আক্রমণে উঠে ব্যবধান কমানোর ভালো সুযোগ তৈরি করেছিল স্বাগতিক ফরোয়ার্ডরা। বিশেষ করে মানবীর সিং ও রায়ান উইলিয়ামস মিলে একাধিক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তের নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল পাওয়া হয়নি। ম্যাচের একদম শেষ মুহূর্তে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করে বড় জয় নিশ্চিত করেন সামুয়েল লিনো।

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তির বিপক্ষে ভারতের এমন লড়াকু ফুটবল সল্টলেকের দর্শকদের পাশাপাশি ফুটবল বিশ্লেষকদেরও নজর কেড়েছে।