রামপালে দুই সন্তানের জননীর আত্মহত্যা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল নাসরিন বেগম (২৬) নামের দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার আনুমানিক সকাল ১০ টার দিকে নাসরীন নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করেন। অসুস্থতাজনিত কারণে এ আত্মহত্যা বলে নাসরিনের মায়ের দাবি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
নিহত নাসরিন উপজেলার মানিকনগর চরখালী গ্রামের কালাম মিস্ত্রীর মেয়ে ও একই এলাকার ইমরানের স্ত্রী। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, লাশ উদ্ধার করে থানায় নেওয়া পর নিহতের মাতা কারিমা বেগম লাশ ফেরত চেয়ে আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন তার কন্যা অসুস্থ জনিত কারণে আত্মহত্যা করেছে। এ জন্য তিনি কাউকে দায়ী করেন না বা কোনো আপত্তি নেই। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারকে অবহিত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।