যশোর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতির ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

0

যশোর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতি সুজিত কাপুড়িয়া বাবলুসহ মন্দিরের নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে যশোরের সনাতন ধর্মাবলম্বী সচেতন নাগরিকবৃন্দের আয়োজনে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সনাতন ধর্মাবলম্বী নেতা ভোলা নাথ সাহার সভাপতিত্বে এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন যশোর, সনাতন ধর্ম সংঘ যশোর, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আইনজীবী ঐক্য পরিষদ।
বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি আসীম কুন্ড, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক মিনাল কান্তি দে, যশোর জেলা পূজা পরিষদের সাবেক সিনিয়র সহসভাপতি বিষ্ণু সাহা, যশোর জেলা পূজা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক যোগেশ দত্ত, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান কার্যনির্বাহী মঙ্গল চন্দ্র দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য সমর সাহা (টুকি), সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অখিল চক্রবর্তী, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ দাস, জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক অসীম চক্রবর্তী, বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন যশোরের সাধারণ সম্পাদক বিভুতোষ রায়, যশোর সদর উপজেলা পূজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পাল, যশোর পৌর পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি বিপ্লব দাস।বিজ্ঞপ্তি ।