যশোরে অভাব অনটনের সংসারে দুই গৃহবধূর আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের পল্লীতে দরিদ্র পরিবারের দু’গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অভাব-অনটনের কারণে সাংসারে অশান্তি বিরাজ করায় তারা আত্মহত্যা আত্মহত্যার পথ বেঁছে নেন। জানা গেছে, ২৬ মার্চ যশোরের কেশবপুর উপজেলার দেউলী গ্রামে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কেশবপুর থানার এসআই মাহফুজ্জার রহমান ময়না তদন্তে জন্য তার লাশ উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। লাশের সুরতহাল রিপোর্টে তিনি জানিয়েছেন, অভাব-অনটনের কারণে সংসারে অশান্তি সৃষ্টি হয়। এ কারণে শিউলী বেগম গলায় ফাঁস দিলে তার মৃত্যু হয়। শিউলী বেগম দেউল গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী। অপরদিকে, একইদিন বেলা ১১টার দিকে অমেলা মন্ডল (৬৫) নামে এক নারী ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অমেলা মন্ডল চৌগাছা উপজেলার মালিগাতি গ্রামের মৃত গোপাল মন্ডলের স্ত্রী। চৌগাছা থানার এসআই মো. নুর-উন-নবী তার লাশ উদ্ধার করার পর হাসপাতাল মর্গে পাঠান। তিনি বলছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসা নেয়ার পর সুস্থ না হওয়া এবং সাংসারিক ঝামেলার কারণে অমেলা মন্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এলাকাবাসী জানিয়েছেন, অমেলা মন্ডলও খুব গরিব। টাকার অভাবে ভাল চিকিৎসা পাননি। তাদের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল হাসপাতাল মর্গে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।