যশোরে ৩ কিশোরীসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহর থেকে মঙ্গলবার আলোচিত নিশিসহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানায়, যশোরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বেড়ে যাওয়ায় তাদেরকে ধরতে তৎপর হয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোতয়ালি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করা হয়। এর মধ্যে আলোচিত নিশিসহ ৩ কিশোরী রয়েছে। অপর একটি সূত্র জানায়, কিশোর গ্যাংয়ের ৩ কিশোরীর কাছ থেকে ১টি চাকু ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। যোগাযোগ করা হলে কোতয়ালি থানা পুলিশের ওসি মো. তাজুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে তিনি জানান, এ বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।