যশোরে ছয়দিনব্যাপী বইমেলা উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পাঠকক্ষে প্রথম প্রকাশনীর ছয়দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তার মেলার উদ্বোধন করেন।

মেলায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সেলিনা খাতুন, বেগম রোকেয়া পদক জয়ী জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, সুরধনী সংগীত নিকেতনের সভাপতি হারুন অর রশিদ, সরকারি মহিলা কলেজের সহযোগি অধ্যাপক মোফাজ্জেল হোসেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোরের সভাপতি শ্রাবণী সুর, চিত্রশিল্পী ও লেখক মফিজুর রহমান, যশোর ইনস্টিটিউট লাইব্রেরি সম্পাদক নিয়াজ মোহাম্মদ, প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক জাকির হোসেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, ছুটির দিনসহ আগামী রোববার পর্যন্ত প্রতিদিন বেলা ১১ থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।