যশোরে কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলা কৃষকদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা বিএনপি কার্যালয়ে সদর উপজেলার ১৫টি ইউনিয়নের কৃষকদলের নেতৃবৃন্দের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,আশরাফুজ্জামান মিঠু,জেলা কৃষকদলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন,যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন,শাহ জাহান আলী,মনিরুল হক শিশির,সদস্য শুকুর আলী,আবুল হোসেন ,হাশেম আলী,আবুল কালাম আজাদ,সাকিল হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন,জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।