যশোরে আ.লীগ নেতা রওশন আলী ও খান টিপু সুলতানের স্মরণসভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য অ্যাড. রওশন আলী ও অ্যাড. খান টিপু সুলতান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শনিবার বিকেল প্রেস ক্লাব যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট জহুর আহমেদ,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, অ্যাড.আবু সেলিম রানা, আমিরুল ইসলাম রন্টু, আসাদুজামান মিঠু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হোসেন স্বপন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর কুন্ডু, সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য প্রদীপ দাস, শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ ইব্রাহিম, শাহাজাদা নেওয়াজ প্রমুখ।