যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইমন ও সম্পাদক ফারজানা

0

 

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ফটোগ্রাফিক সোসাইটির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইমন রায় ও ফারজানা ভূঁইয়া।
শনিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় সোসাইটির সকল সদস্যের অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আশরাফুজ্জামান জাহিদ, উপদেষ্টা এপিপিটি বিভাগের সহকারী অধ্যাপক এসএম সামিউল আলম ও এআইএস বিভাগের লেকচারার ফজলুর রহমান ২২ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী পরিষদ ঘোষণা করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন যবিপ্রবি সংসদের আহ্বায়ক রাশেদ খান ও বিদায়ী কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ।
সভায় পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য বিদেশ যাত্রা উপলক্ষে উপদেষ্টা ম-লীর সদস্য মো: শাহীন সরকার এবং বিদায়ী কমিটির সভাপতি খালিদ সাইফুল্লাহ ও সম্পাদক আবির হাসানকে সংবর্ধনা দেয় যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘ব্যাসিক ফটোগ্রাফি’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- স্টুডেন্ট অ্যাডভাইজার মো: তাওহিদুজ্জামান রাব্বি,সম্মানিত সদস্য চন্দন মিস্ত্রি আবভি, মো: খালিদ সাইফুল্লাহ, মো: নাঈম,রাজিব মন্ডল, সহ-সভাপতি অনন্যা মন্ডল,যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন ও হাসানুল বান্না, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান তাহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক রায়হান নাঈম ও জেরিন তাবাসসুম,জনসংযোগ সম্পাদক এ টি এম মাহফুজ ,হেড অফ ক্রিয়েটিভ টিম প্রত্যয় হক, কোষাধ্যক্ষ তানভির হোসাইন মুরাদ,অফিস সম্পাদক ওমর সাইফ,প্রচার-প্রকাশনা সম্পাদক খালিদ আল মাশফিক, সহ-প্রকাশনা সম্পাদক রাকিব হাসান শিহাব, কার্যনির্বাহী সাগর শিল,রিয়াদ,আয়মান,তওকির, নাজমুল,আরেফিন,কনা ও আবিদ।