মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোর মনিরামপুরে রাজগঞ্জ আঞ্চলিক প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে রাজগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ৯ সদস্যের এই কমিটি গঠিত হয়। নবগঠিত এই কমিটির সভাপতি হযেছেন ওসমাণ গণি(লোকসমাজ) সাধারণ সম্পাদক জি,এম বাবু (আমাদের সময়/প্রজন্ম একাত্তর)। এছাড়া কমিটিরি অন্যরা হলেন সহসভাপতি ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক রিজাউল করিম রয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক রাশেদ আলী, নির্বাহী সদস্য ডা. ইলিয়াস হোসেন, রবিউল ইসলাম রবি ও আব্দুর রাজ্জাক।