পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর দূতদের বৈঠক

0
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র, ভারত, যুক্তরাজ্য, চীন ও ইইউর দূতদের বৈঠকে হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ অনলাইন ডেক্স ॥ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

একই দিন সকালে খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় গুরুত্বপূর্ণ কয়েক দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে আলাদা বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি এবং এ সময় দুই দেশের সুসম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এর বাইরে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এসব বৈঠক নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক জানান, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে।