ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেফতার

0
নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলায় ঝিনাইদহের হলিধানী ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলুকে ভোররাতে গ্রেফতার করেছে পুলিশ।। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৯ নভেম্বর ভোররাতে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এনামুল হক নিলু সদর উপজেলার ৪ নম্বর হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের হাজী রুস্তম আলীর ছেলে এবং বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর সদর উপজেলার নগরবাথান বাজার এলাকায় মহাসড়কে টায়ার জ্বালানোর ঘটনায় ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১০ নভেম্বর সদর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলায় অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেফতার করা হয়েছে।