মণিরামপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানের ইন্তিকাল

0

 

স্টাফ রিপোর্টার,মণিরামপুর(যশোর)॥ মণিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য মিজানুর রহমান ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি ইন্তিকাল করেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি উপজেলার কাশিমনগর গ্রামের মৃত শামছুর রহমান মোড়লের বড় ছেলে। সোমবার সকাল ১১ টায় কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও কাশিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান কয়েক বছর যাবত মস্তিস্কে রক্তক্ষরণসহ বিভিন্ন রোগে আক্রান্ত হন। গত শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হলে সাবেক সেনা সদস্য মিজানুর রহমানকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে সাতটার দিকে তিনি ইন্তিকাল করেন। সোমবার সকাল ১১টায় কাশিমনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুর খবর পেয়ে থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, জেলা জামায়াত নেতা মাস্টার নুরুন্নবী, অ্যাডভোকেট গাজী এনামুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক ফজলুল হকসহ অন্যান্যরা জানাজা নামাজে অংশ নেয়ার পর তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।