শার্শায় হিন্দু সম্প্রদায়ের মাঝে বিএনপি নেতার শাড়ি বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নে শ্যামাপূজা ও কালীপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ৩’শতাধিক শাড়ি বিতরণ করেছেন স্থানীয় বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তরিকুল ইসলাম।

রোববার সন্ধ্যায় ইউনিয়নের বসন্তপুর, নিজামপুর, একঝালাসহ বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের হাতে তিনি এই উপহার তুলে দেন।

ছবি: সংগৃহীত।

তরিকুল ইসলাম ১১ নম্বর নিজামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। শাড়ি বিতরণকালে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থাকতে চায়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় শার্শা থানা বিএনপির সহ-সভাপতি আব্দুস সাত্তারসহ নিজামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।