চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল হোসেন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউল রহমান লাল,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই- গুলশান, সুকপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান হবি, ধুলিয়ানি ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান প্রমুখ।

সভায় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলাব্যাপী আইন শৃঙ্খলা সমুন্বত রাখতে চোরাচালান, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ নিয়ন্ত্রণে সকলের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। বিশেষ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আরও কঠোর ভাবে পুলিশের ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়।