বাগআঁচড়ায় ড.মশিউর রহমান মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠান

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ ‘এসো নবীন দলে দলে, নতুনদের পতাকা তলে’এই স্লোগানে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ড.মশিউর রহমান মহিলা কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের নবাগত শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমান আলীর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসা বিজ্ঞানী ড.মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলেজ পরিদর্শক সমীর কুমার কুন্ডু।
প্রধান অতিথির বক্তবে ড.মশিউর রহমান নবীনদের উদ্দেশ্যে বলেন, ড.মশিউর রহমান মহিলা কলেজে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। যারা ধৈর্য ধরে, অনেক সময় নিয়ে কাজ করে তারা অনেক বড় হয় জীবনে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা এখান থেকে জীবন গড়ো। নবীন বরণ অনুষ্ঠানে অন্যান্য বক্তারা কলেজের গৌরবের উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং নবাগত শিক্ষার্থীদের দিক নির্দেশনা দেন।