রামপাল সুন্দরবন মহিলা কলেজের অ্যাডহক কমিটির প্রধান বিএনপি নেতা শামীমুর রহমান

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল সুন্দরবন মহিলা কলেজে বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক আদেশবলে এ পরিপত্র জারি করা হয়। অ্যাডহক কমিটির অন্য সদস্য হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মনি। অন্য তিনজন সদস্য হবেন কলেজের জমিদাতা, শিক্ষক ম-লীর প্রতিনিধি ও পদাধিকারবলে সদস্য সচিব হবেন কলেজ অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ। অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে কলেজ অধ্যক্ষ খালিদ আহমেদ বলেন,আগামী ৬ মাসের জন্যে এ কমিটি গঠন করা হয়।