শৈলকুপায় পাচারের সময় ডিএপি সার আটক

0
ছবি: সংগৃহীত।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ শৈলকুপায় রাতের আঁধারে পাচারের সময় ভ্যানভর্তি ডিএপি সার আটক করেছেন স্থানীয় জনতা। পরে আটক করা সার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে শৈলকুপা পৌর শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বিসিআইসি সার ডিলার নোমান মোল্লা কৃষকদের জন্যে বরাদ্দকৃত সরকারি সার রাতের আঁধারে পাচারের চেষ্টা করেন। এ সময় সন্দেহ হওয়ায় স্থানীয়রা ভ্যানটি আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই সার জব্দ করে।

এ ঘটনায় এলাকায় সার পাচার ও সরকারি সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিসিআইসি সার ডিলার নোমান মোল্লার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে শৈলকুপা উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান জানান, রাতের আঁধারে পাচার করা সার আটক করে জনতা পুলিশে দিয়েছে।আমি এই বিষয়টি সার মনিটরিং কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।

কমিটির সদস্যরা এই ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তে একমত।