শাহজালাল বিমানবন্দরে স্বর্ণের বারসহ কোটি টাকার পণ্য জব্দ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা তিনটি অভিযানে স্বর্ণের বার, স্মার্টফোন, প্রসাধনীসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ ৭৭ হাজার টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকক থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৪৭১ গ্রাম স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন এবং বিপুল পরিমাণ প্রসাধনী ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দ করা পণ্যের বিষয়ে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ।