নবজাতককে হাসপাতালে ফেলে পালিয়ে গেলেন স্বজনরা

0

 

স্টাফ রিপোর্টার॥ যশোর ২৫০ শয্যা হাসপাতালের শিশু বিভাগে এক নবজাতককে ফেলে তার মা তার মা পালিয়ে গেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।  হাসপাতালের শিশু বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স নিলুফার ইয়াসমিন জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে কয়েকজন লোক হাসপাতালের ভর্তির টিকিট ছাড়াই শিশু ওয়ার্ডে নবজাতকটিকে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য আসেন। ভর্তি টিকিট নিয়ে না যাওয়ায় সেবিকারা ওই লোকদেরকে বলেন জরুরি বিভাগ থেকে ভর্তির টিকিট নিয়ে যাওয়ার কথা বলেন। নবজাতকের সাথে আসা পুরুষ এবং নারীরা ভর্তি টিকিট আনার কথা বলে নিচে আসার পর আর ওয়ার্ডে ফিরে যাননি। এরপর বিকাল তিনটার দিকে এক জন নারী একটি কম্বল নিয়ে নবজাতকের শরীরে দিয়ে আসেন। তাকেও আর খুঁজে পাওয়া যায়নি। শিশুটি এখন হাসপাতালে শিশু বিভাগের সেবিকাদের তত্ত্বাবধানে আছে। সেবিকারা নবজাতক সম্পর্কে হাসপাতালে ডিউটিতে থাকা পুলিশকে জানিয়েছেন।  হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার আব্দুস সামাদ জানান, সারাদিন ব্যস্ত ছিলাম, যার কারণে এ বিষয়ে আমার জানা নেই। তবে বিষয়টির খোঁজ নেব।