নগর যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর যুবদলের ৭ নম্বর ওয়ার্ড শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) শহরের শংকরপুর আলহাজ্ব মতিউর রহমান মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন,বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু ও সদস্য আব্দুস সালাম আজাদ। ওয়ার্ড যুবদলের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনছারুল হক রানা, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক কাউন্সিলর অ্যাড. জুলফিকার আলী জুলু, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু,নগর যুবদলের যুগ্ম-আহবায়ক ইয়াসির আরাফাত, খালিদুর রহমান বাবু, নাজমুস সাকিব জ্যোতি, শহিদুল ইসলাম মিলন, মিজানুর রহমান মিজান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক বিএম আশিকুল ইসলাম।