তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

0

তালা (সাতক্ষীরা ) সংবাদদাতা॥ সাতক্ষীরা- খুলনা মহাসড়কে ভৈরবনগর এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী । নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে ও তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন, কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যাবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
প্রতক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেল রাস্তাপার হতে থাকলে মুুখোমুখি সংঘর্ষে হয় মোটরসাইকেলের । এতে ঘটনাস্থলে নিহত হন অভি। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে সাতক্ষীরার হামপাতালে পাঠান।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।