ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ তালা উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খুরশিদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ী, খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ চৌধুরী রেজাউল করিম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকির হোসেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।