ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে বিভিন্ন সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোকলেদা খানম মিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সনাক’র সদস্য সুরাইয়া পারভীন মলি, মানবাধিকার কর্মী নুরুন্নাহার কুসুম, এইড’র জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা, উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন, সিনিয়র সাংবাদিক এম এ জলিল প্রমুখ।