ঝিকরগাছায় ৬০শিক্ষার্থীর মাঝে কুরআনুল কারিম বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ যশোরের ঝিকরগাছায় প্রতি বছরের ন্যায় বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির তৃতীয় শ্রেণির ৬০ শিক্ষার্থীর মাঝে কুরআনুল কারিম বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে স্কুল ক্যাম্পাসে কুরআনুল কারিম বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, বোধখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদুর রহমান শামিম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোতাছিম বিল্লাহ শিশু একাডেমির অধ্যক্ষ এসএম মাহবুবুল আলম মন্টু, স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু আজগর, সদস্য রেশমা খাতুন, সহকারী প্রধান শিক্ষক আরিফ হোসেন, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন রিপন প্রমুখ। আলোচনা সভা শেষে তৃতীয় শ্রেণির ৬০জন শিক্ষার্থীর মাঝে কুরআনুল কারিম ও খাবার বিতরণ করা হয়।