নওয়াপাড়া মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর) ॥ যশোরের অভয়নগরের নওয়াপাড়া মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহিদুল ইসলাম টোকন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, নিয়মানুবর্তিতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই কেবল ভালো ফলাফল অর্জন সম্ভব। পরীক্ষায় ভালো ফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য তারা শিক্ষার্থীদের আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।