ঝিকরগাছায় শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতিসভা

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন উপলক্ষে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক হারুণ অর রশীদ, বর্তমান আমির মাওলানা আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার প্রমুখ।