চৌগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

0
যশোর উন্নয়নের রূপকার মরহুম তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চৌগাছায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।। ছবি: লোকসমাজ

স্টাফ রিপোর্টার, চৌগাছা যশোর ॥ যশোর উন্নয়নের রূপকার ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম-এর অষ্টম মৃত্যুবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে চৌগাছা উপজেলা বিএনপি। বুধবার দুপুরে চৌগাছা বাজারস্থ ধনী প্লাজায় মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতৃবৃন্দ দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, অ্যাড. আলীবুদ্দীন খান, বিএনপি নেতা প্রভাষক ড. জহুরুল ইসলাম, মাস্টার আলাউদ্দিন, জহুরুল ইসলাম বাবু, সাজ্জাদ হোসেন, সহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি: রাজু আহমেদ, যুবনেতা আহমেদ রাসেল, সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক জসিম উদ্দিনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে একই দিন বেলা সাড়ে ১১টায় চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজে অনুরূপ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মনজুরুল আলম লিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চলসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।